মৃত্যুর কোলে পতিত সে জিসানের খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

মৃত্যুর কোলে পতিত সে জিসানের খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত যার কাঁধে রাখা তার নাম জিসান, ক্যান্সার আক্রান্তে মৃত্যুর কোলে পতিত হয়েছিলো। ছেলের চিকিৎসার বহুল খরচ জুগাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন মা, তারেক রহমান সেই খবর জানার পর সাহায্যে এগিয়ে এসেছিলেন।

আড়ালে থেকে তিনিই ছেলেটার চিকিৎসার সব খরচ বহন করেছিলেন। আল্লাহর রহমতে ছেলেটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেছে এখন।

তার বড় ভাই আবদুল্লাহ জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে। কলেজে পড়তো, ৫ আগস্ট উত্তরায় শহীদ হয়।

আজকে ঈদের দিন সকালে তার মাকে এবং তাকে যমুনায় অতিথি ভবনে আমন্ত্রণ করেছেন তারেক রহমান। হাজারো আমন্ত্রিত মানুষের ভীড়ে তারেক রহমান তাকে খুঁজে বের করে স্বাস্থ্যের খোঁজখবর নিলেন। তার মাকে আশ্বাস দিছেন অলওয়েজ তিনি পাশে থাকবেন যেকোনো প্রয়োজনে।

টাকার অভাবে প্রপার চিকিৎসা করাতে না পেরে ছেলেকে বাঁচানোই যখন জন্য কঠিন হয়ে দাঁড়ায়, সেই পরিস্থিতিতে তারেক রহমানের এগিয়ে আসাটা ছিল অনেক বড় ব্লেসিং। কারণ, ক্যান্সারের একেকটা কেমোথেরাপিতে খরচ হতো ৫০ হাজারেরও ওপরে। ব্যয়বহুল এই খরচ পুরোটাই বহন করে গেছেন তারেক রহমান।

কিছুদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে রিলিজ হয়েছিল। যেখানে এই মা বলতেছিলেন, ‘পৃথিবীতে আল্লার পরে আর কারো কাছে চিরকৃতজ্ঞ থাকি আমি, তাহলে সেটা তারেক রহমানের ওপরে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email