পহেলা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ : নাজিমুর রহমান

পহেলা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ। বর্ষবরণ অনুষ্ঠানের বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতি তুলে ধরা হয়। সুদীর্ঘ কাল এ অঞ্চলের মানুষ সকল ভেদাভেদ ভুলে এ উৎসব পালন করে আসছি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে আমাদেরকে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশকে ধারণ করতে হবে। তাহলেই আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, যেখানে থাকবে না কোনো বৈষম্য।

বৃহস্পতিবার সম্মিলিত বর্ষবরণ মঞ্চের নেতৃবৃন্দের সাথে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পহেলা বৈশাখ উদযাপনের আমাদের অসাম্প্রদায়িক পরিচয়ে তুলে ধরতে হবে। পাশাপাশি সজাগ থাকতে হবে কোনো বিশেষ গোষ্ঠী যেন এই উৎসবকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করতে না পারে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির উৎসব। এই উৎসবের মাধ্যমেই আমরা প্রমাণ করব যে, বাংলাদেশে বৈচিত্র্যের মাঝেও একতা বিদ্যমান।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযান পরিষদের আহবায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ, পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র আহবায়ক হাসান মুকুল, সংস্কৃতি ব্যক্তিত্ব দিলশাদ আহম্মেদ, মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহবায়ক এম এ মুসা বাবলু, সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ, তৌহিদুল ইসলাম তৌহিদ। সভায় নগরীর দুটি এলাকায় পহেলা বৈশাখ উদযাপন এর জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email