বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না-নাছির উদ্দীন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না-নাছির উদ্দীন

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না।নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
নাছির উদ্দীন নাছির বলেন, আমরা প্রকাশ্যে রাজনীতি করি। আমাদের প্রতিটি নেতাকর্মীর অবস্থান স্পষ্ট।তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক ঘটনায় তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ করে স্বাভাবিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে হবে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন।

তিনি বলেন,কিন্তু প্রতিপক্ষ গোপনে হামলা চালিয়ে পরে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চায়। মতপার্থক্য থাকলে তা যুক্তি ও আলোচনার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। কোনো লেখা বা বক্তব্য পছন্দ না হলে পাল্টা বক্তব্য দেওয়া যেতে পারে। কিন্তু তা না করে হামলার পথ বেছে নেওয়া প্রমাণ করে তারা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করে না।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম রবি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল প্রমুখ

মিছিলটি নগরের পুরাতন রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email