
ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইডিইবি সাংগঠনিক জেলা শাখা চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আইডিইবি কাফকো শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ
কামরুজ্জামানকে। বিসিআইসির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সহসভাপতি, সিইউএফএল ডিপ্লোমা প্রকৌশলী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ বদরুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাত ৮টায় সিইউএফএল
অফিসারস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
আইডিইবি কাফকো শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুজ্জামানের সভাপতিত্বে কেইপিজেড শাখার সভাপতি একেএম মাহবুবুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিইউএফএল শাখার সভাপতি আকরাম খান, ডিএপিএফ সিএল শাখার সভাপতি মোঃ ইফতেখার খান, সিইউএফএল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন শাখার সাধারণ সম্পাদক মুঃ বদরুজ্জামান, ইউনাইটেড পাওয়ার প্লান্ট শাখা প্রতিনিধি মোঃ আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সবার সর্বসম্মতিক্রমে দক্ষিণ জেলা সাংগঠনিক শাখার কমিটিতে অনুমোদন করা হয় ।







