বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ

বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) এখন শিক্ষা, প্রশাসন, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বিশ্বমানের “Artificial Intelligence (AI) Literacy Skills Training” প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২৫ ও ২৬ এপ্রিল নগরীর স্বনামধন্য মোহরা পাইলট একাডেমি হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ইউনাইটেড পাবলিক স্কুল, মোহরা পাইলট একাডেমী, গ্রীণবাংলা একাডেমি, মেরিট হেভেন স্কুল, চট্টগ্রাম মর্ডান স্কুল, আনন্দ মডেল স্কুল এবং ক্রিয়েটিভ পাবলিক মর্ডান স্কুল এন্ড কলেজ।
প্রশিক্ষণটি হাতে-কলমে (প্র্যাকটিক্যাল) পরিচালনা করেন ব্র্যাক ট্রেইনার বিন্তু বনিক ও তাসফিয়া। তারা অংশগ্রহণকারী শিক্ষকদের AI-এর মৌলিক ধারণা, শিক্ষা কার্যক্রমে AI-এর ব্যবহার, ডিজিটাল টুলস প্রয়োগ এবং আধুনিক পাঠদানের কৌশল সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান ব্র্যাকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও এ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এ উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে বিকেএ কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার এবং প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদপত্র প্রদান করেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ

এ সময় তিনি বলেন,বর্তমান যুগে প্রযুক্তি জ্ঞান ছাড়া মানসম্মত শিক্ষা কল্পনা করা যায় না। AI এখন শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমাদের শিক্ষকদের এই দক্ষতায় সমৃদ্ধ করতে পারলে শিক্ষার্থীরাও বিশ্বমানের শিক্ষায় এগিয়ে যাবে।
অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম. নুরুল আমিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মিসেস জান্নাতুল ফেরদৌস রক্সি, নির্বাহী সদস্য এমরান হোসেন (সাগর) প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email