বৃষ্টিতে উষ্ণতা ছড়ালেন পরিমনি

বৃষ্টিতে উষ্ণতা ছড়ালেন পরিমনি

গ্ল্যামার আর আলোচনার কেন্দ্রে থাকা জনপ্রিয় অভিনেত্রী পরীমণি এবার ধরা দিলেন একেবারেই ভিন্ন আবহে। ব্যস্ততার বাইরে, প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তিনি যেন খুঁজে নিয়েছেন নিজের মতো করে বেঁচে থাকার আনন্দ।

সাম্প্রতিক বৃষ্টিভেজা এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী, যেখানে তাকে দেখা যায় নির্মল আনন্দে বৃষ্টিকে উপভোগ করতে। দীর্ঘ খরার পর নেমে আসা ঝুম বৃষ্টি যেন তার জন্য হয়ে উঠেছে এক স্বস্তির উপলক্ষ।

ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্টে স্বচ্ছন্দ ভঙ্গিতে কখনো গাড়ির ওপর শুয়ে, কখনো আবার আকাশের দিকে মুখ তুলে বৃষ্টির ফোঁটায় নিজেকে ভিজিয়ে দিচ্ছেন তিনি। পুরো দৃশ্যজুড়ে রয়েছে এক ধরনের নির্ভার, প্রশান্ত অনুভূতি- যা ভক্তদের মনেও ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন
‘সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার’

ভিডিওটির আবহ আরও মায়াময় করে তুলেছে পেছনে বাজতে থাকা সুর আর বৃষ্টির স্বাভাবিক শব্দ। পরীমণির ভেজা চুল আর সহজাত অভিব্যক্তি এই দৃশ্যকে করে তুলেছে আরও আকর্ষণীয়।

নেটিজেনদের প্রতিক্রিয়াও এসেছে তাৎক্ষণিক। কেউ লিখেছেন ‘বৃষ্টি মাখা পরী’, আবার কেউ মন্তব্য করেছেন- এ যেন নতুন করে ভালোবাসায় ডুবে থাকা এক পরীমণি। সব মিলিয়ে, পরীমণির এই বৃষ্টিবিলাস যেন তার ভক্তদের সামনে তুলে ধরল এক স্বতঃস্ফূর্ত, প্রকৃতিপ্রেমী এবং আবেগঘন দিক- যা সাধারণত পর্দার বাইরে খুব কমই দেখা যায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email