কেসিদে ইনস্টিটিউটের নতুন দায়িত্বে নাসির- জামাল

কেসিদে ইনস্টিটিউটের নতুন দায়িত্বে নাসির- জামাল

চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী সাংস্কৃতিক, বিনোদনমূলক ও সেবামূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব)-এর তিন বছর মেয়াদি নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২ মে ক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে ১৫ জন সদস্য নির্বাচিত হন।

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদ এবং পাঁচজন নির্বাহী সদস্য নির্ধারণ করা হয়। একজন সদস্য অনুপস্থিত থাকায় ১৪ সদস্যের সমন্বয়ে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি, স্বদেশ শর্মা সহ-সভাপতি এবং মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া উদয় শংকর সেন যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ মো. এরশাদ আলম সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আলী সংস্কৃতি ও বিনোদন সম্পাদক, রিয়াজ উদ্দিন আহাম্মদ অর্থ সম্পাদক, নিউটন বড়ুয়া ক্রীড়া সম্পাদক, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী দপ্তর ও প্রচার সম্পাদক এবং মো. আমির হোসেন সাহিত্য ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে মো. আবুল হাশেম, মো. কামাল হোসেন, মো. খোরশেদ আলম এবং মো. আক্তার হোসেন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (৭ মে) ক্লাবের সম্মেলন কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ক্লাবের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ১৯১৩ সালে তৎকালীন বিভাগীয় কমিশনার প্রয়াত কে.সি. দে এই ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) প্রতিষ্ঠা করেন। এরপর থেকে প্রতিষ্ঠানটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email