সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নার্সর্সে ডে” ২০২৬অনুষ্ঠিত

সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নার্সর্সে ডে” ২০২৬অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নার্সর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে। সকাল ৯.৩০ মি. হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন উড্ডয়ন ও র‍্যালির মাধ্যমে দিবসটির উদ্ভোধন করেন হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও শিশু বিশেষজ্ঞ ডাঃ ফয়সল আহমদ। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী ও ডাঃ মোঃ ফারুক হোসেন, ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ আরেফিন, ম্যানেজার এইচআর এন্ড এডমিন মোঃ শাখাওয়াত হোসেন, মেট্রন আসমা আকতার, সহকারী মেট্রন লাল দিক লুসাই, নার্সিং সুপারভাইজর ইভেন খিয়াং।

সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নার্সর্সে ডে” ২০২৬অনুষ্ঠিত

ডাঃ ফয়সল আহমদ বলেন ” নার্সরা একটি হাসপাতালের প্রান। একজন রোগীর চিকিৎসা শুধু ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ হয় না; একজন নার্সের আন্তরিক পরিচর্যা, মানবিক আচরণ এবং ধৈর্যশীল সেবাই একজন রোগীর সুস্থতার পথে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করে। আন্তর্জাতিক নার্সেস দিবসে তিনি সকল নার্সদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন করোনা মহামারিসহ বিভিন্ন সংকটময় সময়ে নার্সরা যে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রোগীদের প্রতি তাঁদের মমত্ববোধ ও নিরলস পরিশ্রম স্বাস্থ্যখাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি নার্সদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ভবিষ্যতেও রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরবর্তীতে নার্সদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email