সিটি মেয়রের সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা

সিটি মেয়রের সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সাথে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এর নেতৃত্বে নব নির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মেয়র চট্টগ্রাম মহানগরীকে একটি সুন্দর, পরিচ্ছন ও সমৃদ্ধশালী আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার জন্য তার গৃহীত পরিকল্পনা ও কর্মসূচী রিহ্যাব নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। মেয়র মহোদয় রিহ্যাবের সকল প্রস্তাব এবং দাবিদাওয়া শুনে তাঁর পক্ষ থেকে এ সকল দাবীদাওয়া পূরণের জন্য আন্তরিক আশ্বাস প্রদান করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান বলেন ২০১৭ সালে বণিজ্য মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা করতে হলে ডেভেলপারকে অবশ্যই রিহ্যাব সদস্যভূক্ত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এখনো অনেক ডেভেলপার প্রতিষ্ঠান আছে যারা সরকারী নির্দেশনা না মেনে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। অনেকে ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিং করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। এ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূত কাজ করে গ্রাহকদের হয়রানী করছে এবং সরকারকেও বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত করছে। এই অনিয়ম বন্ধের জন্য আপনার সদয় সহযোগীতা কামনা করছি এ সময় তিনি সিটি কর্পোরেশনের উন্নয়ন কমিটিতে ১ জন রিহ্যাব প্রতিনিধি অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ করেন।
সভায় রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর নগরীর টেকসই উন্নয়ন, আধুনিকায়ন, জনদূর্ভোগ নিরসনের জন্য সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পিডিবি, বিটিসিএল সহ সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করার অনুরোধ করেন| এ সময় তিনি রিহ্যাব সদস্যদের জন্য সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট বিষয়গুলোর অনুমোদনের ক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস প্রবর্তন করার অনুরোধ করেন|
রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী তার বক্তব্যে বলেন প্রকল্পের নির্মাণকালীন পাইলিং এর মাটি ও বর্জ্য অপসারনের জন্য সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া এবং রোড কাটিং এর অনুমতি প্রদান এবং নির্মানাধীণ প্রকল্পে হোল্ডিং ট্যাক্স মওকুফ এর অনুরোধ করেন।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী|

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email