আবু সুফিয়ান এমপির সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাক্ষাৎ

আবু সুফিয়ান এমপির সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাক্ষাৎ

সংসদ সদস্য আবু সুফিয়ান, এমপির সাথে তার কর্যালয়ে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এর নেতৃত্বে নব নির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য আবু সুফিয়ান, এমপি বলেন,কর্ণফুলী নদীর তীরবর্তী অনেক খালি জায়গা আছে এখানে রিহ্যাব সদস্যরা ডেভেলপ করতে পার। এ সময় তিনি রিহ্যাব সকল দাবী দাওয়া লিখিতভাবে তার কাছে প্রদানের পরামর্শ দেন। তিনি আশ্বস্ত করেন রিহ্যাব এর সকল দাবী দাওয়া সংসদ অধিবেশনে তুলে ধরবেন।
সভায় সংসদ সদস্য আবু সুফিয়ান, এমপি কাছে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান বলেন অনেক ডেভেলপার প্রতিষ্ঠান আছে যারা সরকারী নির্দেশনা না মেনে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। অনেকে ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিং করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। এ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূত কাজ করে গ্রাহকদের হয়রানী করছে এবং সরকারকেও বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত করছে। তিনি উল্লেখ করেন মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা করতে হলে ডেভেলপারকে অবশ্যই রিহ্যাব সদস্যভূক্ত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর বলেন রিয়েল এস্টেট খাতে কম সুদে ব্যাংক লোন প্রবর্তনের প্রস্তাব করেন। তিনি নির্মাণ সামগ্রীসহ সকল প্রকার দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য অনুরোধ করেন।
রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী সরকারের পৃষ্ঠপোষকতা পেলে কম দামে মধ্যবিত্তদের জন্য আবাসন ব্যবস্থা সহজে করা যায়।
সভায় উপস্থিত, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, জনাব নুর মোহাম্মদ, শীষ রায় চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email