চট্টগ্রামে শিশু রামিসা হত্যাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামে শিশু রামিসা হত্যাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

 

রামিসা হত‍্যার বিচার দ্রুত বিচারের দাবীতে চট্টগ্রাম বাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷

আজ (২১ মে) বিকেল ৪ টায় জামালখান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের একজন উদ্যোক্তা ও শিক্ষিকা মনিরা দিলশাদ তানসীর আহবানে আয়োজিত মানববন্ধনটি আয়োজনে অন্যান্যের মধ্যে সহায়তা করেন মোঃ শেহ‌তাব আহম্মেদ, সাইফুর ইসলাম,রুহুল আমিন সালমান,সম্রাট,তুহিন, ইয়াসিন সুলতান প্রিন্স সহ আরো অনেকেই।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রেশমী খান ,আফরোজা সুলতানা পূরনিমা,টিনা,এবি বেগম ,মারুফা ও প্রমূখ৷

মানববন্ধনে অংশ গ্রহণকারীদের একটিই দাবি, তা হলো রামিসা খুনির দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি। এসময় বক্তারা বলেন, ধর্ষন এখন সামাজিক ব্যাধিতে রুপ নিতে যাচ্ছে৷ এই ব্যভিচার বন্ধে সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে৷ সেই সাথে দোষিদের দ্রুত শাস্তি কার্যকর করতে হবে৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email