বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধণা

বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নব নির্বাচিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান চট্টগ্রামের কৃতি সন্তান ইসরাফিল খসরুকে সংবর্ধণা জানিয়েছেন চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ।
অদ্য বুধবার (১০ জুন) বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদের আহবায়ক হাজী মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম রাশেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস ক্লাব উপদেষ্টা হাফিজুর রহমান, সভাপতি এ্যাডভোকট শাহীন আফতাব রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ক্রীড়া সংগঠক মাহাবুবুর রহমান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহাজাদা আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, মোহাম্মদ আজিজ, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল, মন্জুর আলম মন্জু সহ নগর বিএনপি নেতৃবৃন্দ, সিজেকেএস ক্লাব সমিতির কর্মকতা ও সদস্য, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, ক্রীড়া সংগঠক, জাতীয়তাবাদী ক্রীড়াদলের কর্মকতা, সদস্য ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন চট্টগ্রামে খেলার মাঠ সংকটকে সামনে রেখে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরীর কাজ করছে। তিনি বলেন চট্টগ্রাম আউটার স্টেডিয়াম ও অনুশীলন মাঠের উন্নয়নের জন্য এরিমধ্যে সিটি করপোরেশন ১০ কোটি টাকা ররাদ্দ দিয়েছেন।
সংবর্ধিত অতিথি ইসরাফিল খসরু বলেন, আমি কোন মন্ত্রী, এমপি নয় তারপরও আপনারা আমাকে যে সম্মান জানিয়েছেন তা আমরা চিরদিন মনে রাখব। স্থানীয় সিনিয়র ক্রীড়া সংগঠকদের সাথে নিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজে করে যাব। তিনি বলেন, অবকাটামোগত উন্নয়ণ ছাড়া খেলাধুলার উন্নয়ন সম্ভব নয়। তাই অবকাটামো উন্নয়নে আমাদের কাজ করতে হবে।
সংবর্ধণা অনুষ্ঠান শুরুর পূর্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন চ্যানেল আই খ্যাত শিল্পী জান্নাতুল ফেরদৌস সুমী।
সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত ইসরাফিল খসরুকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email