,

চট্টগ্রামে পৌঁছেই সহযোদ্ধার কবর জিয়ারত করলেন সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রামে পৌঁছেই সহযোদ্ধার কবর জিয়ারত করলেন সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আজ চট্টগ্রামে পৌঁছেই তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও জেলসঙ্গী, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম আলী আজমী মাবুদের কবর জিয়ারত করেন।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি মরহুমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। পরে তিনি মরহুম আলী আজমী মাবুদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

এ সময় স্থানীয় একটি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন সিডিএ চেয়ারম্যান। দোয়া মাহফিলে মরহুম আলী আজমী মাবুদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তার বক্তব্যে মরহুম আলী আজমী মাবুদের অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সাহসী সহযোদ্ধা। তার আদর্শ ও কর্মময় জীবন সবাইকে অনুপ্রাণিত করবে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।