বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে দীর্ঘ দিনের জরাজীর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন

বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে দীর্ঘ দিনের জরাজীর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেছেন , ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের প্রত্যেকটা রাস্তা,নালা, খালখনন, পুকুর পাড়, মসজিদ, কবরস্থান ও অন্যান্য সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখে সার্বক্ষণিক এলাকাবাসীর পাশে থাকবেন।
বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ের সামনে অনেক দিনের পুরাতন ভাঙ্গা জরাজীর্ণ রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন করে আরো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার কথা ব্যক্ত করা হয়।
রবিবার প্রতিমন্ত্রী মীর হেলালের আন্তরিক সহযোগিতায় প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলি ও হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের উদ্যোগে বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ের সামনে অনেক দিনের পুরাতন ভাঙ্গা জরাজীর্ণ রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন করে এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিদ্যালয়ের সভাপতি বলেন, রাস্তা সংস্কার হওয়ায় স্কুলের ছাত্র- ছাত্রী স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নয়ন কর্মকান্ডে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির তৃণমূল নেতাকর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email