বাংলাদেশ বিরোধী নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না- মীর হেলাল

বাংলাদেশ বিরোধী নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না- মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘আমরা চাইনা বাংলাদেশে কেউ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করুক এবং কোন নিষিদ্ধ সংগঠন, যতোক্ষণ না পর্যন্ত এটা উড্রো করা হচ্ছে, এই জুলাই গণহত্যার জন্য যতোক্ষণ না পর্যন্ত আইনের আওতায় আসছে, সবার সামনে নিশ্চিত করা হচ্ছে কোনো নিষিদ্ধ সংগঠন, কোনো বাংলাদেশ বিরোধী সংগঠন, জনগণের বিরুদ্ধের কোনো সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

তিনি বলেন,একি সাথে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের দলের যে নীতি, আমাদের নেতার যে দিকনির্দেশনা সেটি মেনে আমরা রাজপথের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবো, সেটা যাতে জনসাধারণের কোন প্রকার দুর্ভোগের সৃষ্টি না হয় সেদিকে আমরা নজর রাখবো।আমি আবারো আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতাকর্মীরা প্রতিটি পয়েন্টে পয়েন্টে জমায়েত আছেন যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

গতকাল ২৩ জুন (মঙ্গলবার) সকাল থেকে নগরীর জিইসি মোড়ে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর পর তিনি হাটহাজারীতে উপজেলা ও পৌর বিএনপির গণ জমায়েতে বক্তব্য রাখেন।পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস চেয়ারম্যান এর পরিচারনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email