প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ পেল ৬০ জন পল্লী চিকিৎসক

প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ পেল ৬০ জন পল্লী চিকিৎসক

প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক পল্লী চিকিৎসকদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র কাটাছরায় গত ২৩ জুন মঙ্গলবার প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক পল্লী চিকিৎসকদের এই প্রশিক্ষণ দেয়া হয়। জার্মানির ‘আন্দেরি হিলফি’ সংস্থার অর্থায়নে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন মিরসরাই উপজেলার ৬০ জন পল্লী চিকিৎসক। প্রশিক্ষণ প্রদান করেন ডা. এস এম শাহাদাত হোসেন, অপটোমেট্রিস্ট (ফ্যাকাল্টি) মো. মাইনুদ্দিন খান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের চক্ষু পরিচর্যা, চোখের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, পরামর্শ প্রদান এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,পল্লী চিকিৎসক মো. আনোয়ার হোসেন, হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, সহকারি ফিল্ড অফিসার বোরহান উদ্দিনসহ কর্মকর্তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email