অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল সিআরবি ৭ রাস্তার মাথা থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দলীয় কার্যালয় নাসিমন ভবন এসে শেষ হয়।


‎আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কোতোয়ালী, সদরঘাট থানার যৌথ উদ্যোগে এ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল বিএনপির গৌরবময় ঐতিহ্য এবং ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দেশজুড়ে নানা অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিবেশকে কলুষিত করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

‎বক্তারা যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অপপ্রচারের জবাব রাজপথেই দেওয়া হবে।

‎বক্তারা তৃণমূল পর্যায় থেকে যুবদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

নগর যুবদল নেতা মোঃ রাসেল, রিপন দেব, কোতোয়ালী থানা যুবদল মোঃ রুহুল আমিন, স্বপন দাস, মোঃ মাজহারুল, মোহন সেন, ছোটন সেন, মোঃ মিলন সহ বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email