চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

ট্টগ্রাম নগরীর মুরাদপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাউজানের ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। এদের মধ্যে নাজিম উদ্দিন চকবাজার ডিসি রোড এলাকার উইলস স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও তাসলিমা আক্তার একই স্কুলের উপাধ্যক্ষ বলে জানা গেছে।

শহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, মুরাদপুরে কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। দুইজনের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email