শুলকবহরে ক্যান্সার রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

শুলকবহরে ক্যান্সার রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

চট্টগ্রাম মহানগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘোষিত এককালীন চিকিৎসা ভাতার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) শুলকবহর ওয়ার্ডে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন।

৮ নং শুলকবহর ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী শামসুল আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান চৌধুরী ওসমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহআলম চৌধুরী, দিদারুল আলম, মোঃ শাহজাহান, মোঃ ইব্রাহিম, জয়নাল আবেদীন নুরু, তৌহিদুল ইসলাম রানা, টুটুল, হাবিবুর রহমান, ডা. নাছির উদ্দীন শিবলী, সরওয়ার সুফি, মনসুর আলম, আকবর, অহিদুল আলম কানন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন জিসান, খোরশেদ আলম, জসিম, রিদুয়ান হোসেন জনি, মো. সাদেক, আমজাদ হোসেন, মাসুদ আহমেদ রানা, লোকমান, আলী আকবর, সাইমন, আলমগীর, আবদুল কাদের, ফোরকান, ইরফান উদ্দিন সাগর, সাঈদ, নাছির, সানী, ফাহিম, জিয়া সহ ৮ নং শুলকবহর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় বহন করা অনেক পরিবারের জন্য অত্যন্ত কঠিন। বিশেষ করে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারি চিকিৎসা সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ উদ্যোগ অসহায় রোগীদের চিকিৎসা ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি দেবে।

বক্তারা বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ক্যান্সার আক্রান্ত রোগীদের এককালীন চিকিৎসা ভাতা অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে অসহায় ও চিকিৎসাসহায়তা প্রত্যাশী মানুষের পাশে দাঁড়ানোর একটি কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল ইসলাম হুমায়ুন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসা সহায়তা প্রাপ্ত রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে প্রধান অতিথি বরাদ্দপ্রাপ্ত ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতে এককালীন চিকিৎসা ভাতার চেক তুলে দেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী রোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email