জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রামে পানি বন্দিদের মাঝে খাবার ও ঔষধ বিতরণ

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রামে পানি বন্দিদের মাঝে খাবার ও ঔষধ বিতরণ

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট ডাঃ জোবায়দা রহমান এর নির্দেশনায় এবং ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনার এর সার্বিক তত্ত্বাবধানে বিগত ৫ দিনের টানা প্রবল বর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের পানিবন্দী মানুষের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে খাবার ও ঔষধ বিতরণ কর্মসূচি শুক্রবার বিকালে নগরীর ষোলশহর রেল স্টেশন সংলগ্ন এলাকার পানি বন্দি মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রাম এর চিকিৎসক ইউনিটের প্রধান অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং পানি বন্দি মানুষের মাঝে খাবার ও ঔষধ বিতরণ কর্মসূচির কো – অর্ডিনেটর ডাঃ বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এসময় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন মনিটর (কৃষি) অধ্যাপক ডঃ এহসানুল হক রোকন,
চট্টগ্রাম এর চিকিৎসক ইউনিটের কার্যকরী সদস্য অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ মানিক, অধ্যাপক ডঃ শফিকুল ইসলাম, অধ্যাপক ডঃ মনিরুল ইসলাম,
ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ (কো-অর্ডিনেটর, প্রকৌশলী), চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, ডাঃ মিনহাজুল আলম, ডাঃ তানভীর হাবিব তান্না, ডাঃ ‌মোহাম্মদ ম‌ঈনুদ্দিন,ডাঃ মেহেদী হাসান ইমাম, ডাঃ রাজেদ আল হাসান, ডাঃ ফজলে রাব্বী শিহাব,ডাঃ বেলাল উদ্দিন, প্রকৌশলী ফাহাদ আহম্মেদ,
প্রকৌশলী আল আমিন ইসলাম, ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী, ডাঃ ইয়াসির আরাফাত, ডাঃ হাসিবুল হাসিব প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, দেশের এই দূর্যোগপূন মূহুর্তে দলমত নির্বিশেষে সমাজের বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে।যে যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের আত্মীয়, প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হবে, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সড়িয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email