বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৪, হাসপাতালে দেখতে গেলেন এমপি সাঈদ আল নোমান

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৪, হাসপাতালে দেখতে গেলেন এমপি সাঈদ আল নোমান

নগরীর উত্তর আগ্রাবাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত চারজনকে দেখতে গিয়েছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে ২৪ নম্বর ওয়ার্ডের রঙ্গীপাড়া এলাকার ছোট মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আইসিইউতে চিকিৎসাধীন দুইজন হলেন— রঙ্গীপাড়া এলাকার মোহাম্মদ নাছিরের পুত্র মোহাম্মদ নাঈম এবং একই এলাকার খায়ের আহম্মদের পুত্র মোহাম্মদ শামসুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছোট মসজিদ এলাকায় জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করার সময় হঠাৎ চারজন বিদ্যুতায়িত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
আহতদের দেখতে হাসপাতালে সংসদ সদস্য
এদিকে ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে ছুটে যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি হালিশহরস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ শামসুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এমপি সাঈদ আল নোমান তাদের চিকিৎসার বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় তিনি আহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email