চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society of Interventional Cardiology)-র উদ্যোগে নগরীর হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এই বৈঠকের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে আয়োজিত এই বৈঠকে চট্টগ্রামের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব সম্মেলনের সার্বিক লক্ষ্য ও দিকনির্দেশনা তুলে ধরেন।

 

চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল। এসময় বিগত দিনের বিভিন্ন বৈজ্ঞানিক ও সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা তুলে ধরেন ডা. কাজী শামীম আল মামুন।

সভায় সর্বসম্মতিক্রমে ‘কার্ডিকন-২০২৬’-এর আনুষ্ঠানিক লোগো, পোস্টার এবং মূল স্লোগান নির্বাচন করা হয়। এই গুরুত্বপূর্ণ পর্বটি পরিচালনা করেন ডা. মুহাম্মদ খুরশেদ আলম। পরবর্তীতে দেশের সার্বিক হৃদরোগ চিকিৎসার আধুনিকায়ন, ইন্টারভেনশনাল কার্ডিওলজির প্রসার এবং আসন্ন সম্মেলনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন দিক নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এস.এম. ইফতেখারুল ইসলাম।

সবশেষে সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “কার্ডিকন কেবল একটি সম্মেলন নয়, এটি হৃদরোগ চিকিৎসার আধুনিক তথ্য ও প্রযুক্তি বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসআইসি এর উপদেষ্টাবৃন্দ, উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞ বৃন্দ। অনুষ্ঠানে সিদ্ধান্ত সমূহ পড়ে শোনান সিএসআইসি এর দপ্তর সম্পাদক ডা: মোঃ সাইফ উদ্দিন সোহাগ

উক্ত কনফারেন্সের নিবন্ধন শুরু হবে ১৫ সেপ্টেম্বর এবং কনফারেন্স হবে ১৬, ১৭ ডিসেম্বর রেডিসন ব্লু, চট্টগ্রাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email