,

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান… সালাউদ্দীন আলী

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান... সালাউদ্দীন আলী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় এ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে ফাতেহা শরীফ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব ছালেহ আহম্মদ আনসারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ জসিমউদ্দিন আল-কাদেরী, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর আলম ,নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সেলিম হাসান,মাদ্রাসা গভর্নিং বডির অভিভাবক সদস্য তাজুল ইসলাম হৃদয়,নেজামুল হক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিত বড়ুয়া, সিনিয়র শিক্ষক নুরুল আবছার , সিনিয়র শিক্ষক ইব্রাহিম, সিনিয়র শিক্ষক হারুন রশিদ সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে লায়ন আলহাজ সালাউদ্দিন আলী বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের স্মরণীয় দিন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে সমগ্র মানবজাতির জন্য রহমত ও অনুগ্রহ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন।

তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল সত্য, ন্যায়, ইনসাফ, মানবতা, ক্ষমা, সহনশীলতা ও মহানুভবতার অনন্য দৃষ্টান্ত। তাঁর আগমনের মাধ্যমে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে মানবতার জন্য সত্য ও ন্যায়ের পথ উন্মোচিত হয়েছিল।

সালাউদ্দিন আলী বলেন, “মহানবী (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। অসহায়, দরিদ্র, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই মহানবী (সা.)-এর প্রতি প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।”

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে সততা, ধৈর্য, আত্মত্যাগ, পরমতসহিষ্ণুতা, দয়া ও ক্ষমার শিক্ষা গ্রহণ করে নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক, হিংসা ও বিভেদ দূর করে মহানবী (সা.)-এর আদর্শে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।