
লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটির ৩১তম চার্টার্ড নাইট-২০২৬ নগরীর জামাল খানস্থ চিটাগাং সিনিয়র ক্লাব লিমিটেডের ইউসিবি হলে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শাহাদাৎ হোসাইন চৌধুরী এমজেএফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। সম্মানিত অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিক পিএমজেএফ এবং ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এম এ মালেক এমজেএফ, পিডিজি লায়ন নাছির উদ্দিন চৌধুরী এমজেএফ এবং পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন কনসার্ন লায়ন ফাতেমা রহমান, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন আহমেদ এবং এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন এডভোকেট নুরুল ইসলাম এমজেএফ, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪-এর সিনিয়র লায়নবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চার্টার্ড নাইটের কনভেনার লায়ন মোহাম্মদ কামরুজ্জামান এমজেএফ। ক্লাবের ইতিহাস ও কর্মকা- তুলে ধরেন ক্লাবের সিনিয়র এডভাইজার এবং ডাইরেক্টর রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান।
ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক সেক্রেটারির রিপোর্ট উপস্থাপন করেন। এ সময় ক্লাবের ট্রেজারার লায়ন জেসমিন আকতার, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোস্তফা কামাল মানিক এমজেএফ, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন সাইফুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ শওকত হোসাইন, লায়ন ফরিদ আহমেদ এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন সৈয়দা সালেহা পারভীন এমজেএফ এবং সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম টিটুসহ ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চার্টার্ড নাইট উপলক্ষে মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দুইজন অসহায় নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য দুটি সেলাই মেশিন প্রদান করা হয়। পাশাপাশি চলাচলে অক্ষম একজন বয়স্ক ব্যক্তিকে একটি হুইলচেয়ার এবং একজন অসহায় পিতাকে তাঁর সন্তানের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন পিএমজেএফ বলেন, দীর্ঘ ৩১ বছর ধরে লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটি মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি ক্লাবের এসব উদ্যোগের প্রশংসা করেন এবং বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।







