,

খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা

খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ২০২৬ বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সচেতনামূলক কর্মশালায় শিক্ষার্থীদেরকে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব উথুয়াইনু চৌধুরী,
বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) জনাব মোঃ সিরাজুল ইসলাম, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেল-এর মোটরযান পরিদর্শক জনাব মোঃ আলাউদ্দিন, খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক শাহেদা আক্তার, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন হাকিমসহ অন্যান্যরা।

কর্মশালার পরিসমাপ্তিতে মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণির ছাত্রী নুরজাহান, দ্বিতীয় স্থান অধিকার করে দমম শ্রেণীর ছাত্রী আফিফা সাউদ এবং তৃতীয় স্থান অধিকার করে দশম শ্রেণীর ছাত্রী রুপা বর্মণ। পরে বিআরটিএ’র পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।