
নগরীর আগ্রাবাদের হালিশহর রোডের হাজীপাড়া এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর, মেয়াদ বিহীন পণ্য বিক্রির জন্য মজুদ রাখা ও যথাযথ স্বাস্হ্যবিধি না মানার অপরাধে হাজীপাড়ার গাউছিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ৩০ হাজার টাকা এবং রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর, খাদ্যে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার ও ফুটপাতে ঝুকিপূর্ণভাবে গ্যাসের চুলা বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পড়েছেনঃ 2







