
অদ্য ১১নভেন্বর বুধবার, চট্টগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আশা’র সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা-২০২৬ দি এলিনা হোটেল, ৬৫৯/এ, স্টেশন রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আশা-কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাহেদুল করিম কচি, আবাসিক সম্পাদক, দৈনিক আমার দেশ ও সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাব। সভাপতিত্ব করেন এমএম নফিজ মাহমুদ, ডিভিশনাল ম্যানেজার, আশা-চট্টগ্রাম বিভাগ। উক্ত মতবিনিময় সভায় আশা’র কার্যক্রম উপস্থাপন করেন মোঃ সাইদুল ইসলাম চৌধুরী, সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার, আশা-চট্টগ্রাম বিভাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নজরুল ইসলাম, সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার, আশা-চট্টগ্রাম বিভাগ। উপস্থিত ছিলেন ডিএম, আরএম, এসই ও বিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ৭৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে, যাদের নিকট ঋণ স্থিতি ১৫৩৫.৬৮ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরে ৩৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আশা-চট্টগ্রাম বিভাগে ৫৩২টি কেন্দ্রে ১৫,২০২ জন শিক্ষার্থী নিয়ে আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম চালু রয়েছে। ২০২৫ সালে ০৫টি স্বাস্থ্যকেন্দ্রে ৩১,৪১১ জন রোগী সেবা গ্রহণ করেন। ২০২৫ সালে ০২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ১৬,৯২১ জন অপারেশনবিহীন হাঁটু-কোমর-ঘাড়-হাতে ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, ডিস্ক প্রল্যাপসসহ সকল প্রকার জয়েন্টের সমস্যার চিকিৎসা গ্রহণ করেন। ২০২৫ সালে সদস্যের বীমা দাবি পরিশোধ করা হয়েছে ২০৯২ জন, ৮.৮৬ কোটি টাকা ঋণ মওকুফ করা হয়; সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে ১৩২ জন, ৪.৬২ লক্ষ টাকা। সদস্যের মৃত্যুজনিত দাফন-কাফনে ৫০০০ টাকা করে ৭৫৮ জনকে ৩৭.৯০ লক্ষ টাকা সহায়তা প্রদান এবং ৫১ জনকে ৭.৬৫ লক্ষ টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ২০০০টি। প্রতিমাসে ৫ জন গরিব মেধাবী ছাত্র/ছাত্রীকে ২০২৫ সালে ৯ লক্ষ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও সরকারি সকল দিবসে আশা’র প্রতিনিধিগণ কর্মসূচীতে অংশগ্রহণ করে থাকেন।







