,

প্রবাসীদের অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহারের আহ্বান

প্রবাসীদের অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহারের আহ্বান

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সের সঠিক ব্যবহার, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসী পরিবারের সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হাটহাজারীতে

“রেমিট্যান্স উৎসব–২০২৬” অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার(১০ নভেম্বর) হাটহাজারী পৌরসদরের একটি কনভেনশন হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সুইজারল্যান্ড এম্বাসীর সহায়তায় জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (ইউএনসিডিএফ) ও উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’র ‘সফল’ প্রকল্পের আওতায় এ দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়।

প্রবাসীদের অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহারের আহ্বান

ইউএনসিডিএফ-এর ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর ফরহাদ আল করিম ও প্রত্যাশীর মোহাম্মদ শওকাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনসিডিএফ-এর ন্যাশনাল প্রজেক্ট অ্যানালিস্ট শরিফুল ইসলাম চৌধুরী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংক এশিয়ার প্রতিনিধি রোমানা তুলি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ পলাশ বড়ুয়া, মহেন্দ্র চাকমা,
মোহাম্মদ আতিকুল আলম,মো: হারুন আর রশিদ প্রমুখ।
বক্তারা প্রবাসীদের প্রেরিত অর্থ কেবল দৈনন্দিন খরচে সীমাবদ্ধ না রেখে সঞ্চয়ী ও উৎপাদনশীল বিনিয়োগে কাজে লাগানোর ওপর জোর দেন। এ ধরনের উদ্যোগ প্রবাসী পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করতে ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
রেমিট্যান্সকে সম্ভাবনায় রূপান্তর ও উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।