,

চিটাগাং উইম্যান চেম্বার এর প্রেসিডেন্ট এর সাথে তুরস্কের অঙ্গরাজ্য কোনিয়ার অনারারি কনসাল এর সৌজন্য সাক্ষাৎ

চিটাগাং উইম্যান চেম্বার এর প্রেসিডেন্ট এর সাথে তুরস্কের অঙ্গরাজ্য কোনিয়ার অনারারি কনসাল এর সৌজন্য সাক্ষাৎ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট  আবিদা মোস্তফা সহিত তুরস্কের  অঙ্গরাজ্য কোনিয়ার বাংলাদেশ এর  অনারারি কনসাল দেনিজ বুলকুর সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গত ১৬ নভেম্বর,২০২৬ বিকেল ৪ ঘটিকায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট অনারারি কনসালকে স্বাগত জানিয়ে বলেন  উভয় দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা পারস্পরিক সহযোগীতার মাধ্যমে এগিয়ে যেতে পারি।

তুরস্কের  অঙ্গরাজ্য কোনিয়ার অনারারি কনসাল দেনিজ বুলকুর কোনিয়ার সাথে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের যৌথভাবে কার্যক্রম পরিচালনার উপর আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিখাত, পর্যটন সহ সম্ভাবনাময় খাতগুলো নিয়ে যৌথভাবে কাজ করতে পারি। এছাড়াও তিনি চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন বিষয়ভিত্তিক উন্নত প্রশিক্ষণ প্রদানে সহায়তার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিকে বরণ করে নেন। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক নুজহাত নুয়েরি কৃষ্টি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি  এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন  প্রদান করেন এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি  এর কার্যক্রমের নানাদিক তুলে ধরেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ ,ভাইস প্রেসিডেন্ট  শামীম মোর্শেদ, নিশাত ইমরান, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা) ও চৌধুরী জুবাইরা সাকী।এছাড়া তিনি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে এসএমই ফাউন্ডেশন এর সহযোগীতায় অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী বিজনেস প্ল্যান প্রিপারেশন প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করেন।