
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ এবং দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিএনপির লড়াই-সংগ্রামের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। বিএনপি জনগণের মেন্ডেট নিয়ে সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার সেই কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সরকারকে সহযোগীতা করতে হবে। স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমাজ এবং আইনের শাসন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
শনিবার (১৪ মার্চ) ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির য্গ্মু আহবায়ক এস.এম সাইফুল আলমের উদ্যোগে দলীয় নেতাকর্মী, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচনী এজেন্ট ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে “ঈদ উপহার বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি নেতাকর্মীরা সবসময় অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ায়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জনকল্যাণের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম দলের নেতাকর্মী, নির্বাচনী এজেন্ট ও ধর্মীয় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করছি ভবিষ্যতেও তিনি এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এম সাইফুল আলম।
২৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম. এ. হাসনাতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা বেগম ফাতেমা বাদশা, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন সোহেল, মহানগর যুবদল নেতা মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. আলমগীর, ২৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার কাইসার চৌধুরী ডিউক, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আবু তাহের, মো. আলী, মো. আব্বাস, মানিক খান, আনু মিয়া বাবুল, মো. নাসির, রফিক মেম্বার, আহমদ কাইসার নেডু, আবু তাহের বাবুল, আবুল কালাম আজাদ, শাহজাহান, তাহের, মো. ওসমান, মো. ইমরান, মো. রাশেদ, ইকবাল আহমদ, মো. ইমরান, মো. মিন্টু, আলমগীর, নান্টু, পিন্টু, লিটন, সুমন, বাহার, রনি, আরিফ, অপু, মামুন প্রমুখ।







