চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম

চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম

চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম। থাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ।

এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নং ১০, ২০২৪ তারিখ: ২৩ অক্টোবর ২০২৪ এর ২৮(ক) অনুযায়ী প্রকৌ: সেলিম মোহাম্মদ জানে আলম (এফআইইবি-৭৮৭৫) কে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ইন্জিনিয়ার সেলিম মোঃ জানে আলম এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) চট্টগ্রামের সাবেক সভাপতি। সাবেক ছাত্রদলনেতা সেলিম ডুয়েট ছাত্রসংসদের সাবেক ভিপি ছিলেন। এই নিয়োগের মধ্য দিয়ে চট্টগ্রাম ওয়াশা দীর্ঘদিন পর এমডি পেলো।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email