
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর’র ছোট ভাই মোক্তার হোসেন মানিকের ৩৩ তম মৃত্যুবার্ষিকী আজ ২৫মে সোমবার। তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জানা গেছে, এখন থেকে ৩৩ বছর আগে ১৯৯৩ সালের ১৮মে গভীর রাতে চিন্নিত সন্ত্রাসীরা ফটিকছড়ি উপজেলার পূর্বফরহাদাবাদস্থ তার গৃহে ডুকে মা বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির উত্তর পাশে রাস্তায় মানিককে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ৮দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৫ মে মৃত্যুবরণ করেন।
তার বড় ভাই চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ৩৩ বছর আগে আমার ছোট ভাই মোক্তার হোসেন মানিককে জামায়াত শিবিরের চিন্নিত সন্ত্রাসীরা ঘরে ডুকে আমার মা বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে রাতে বাড়ির উত্তর পাশে রাস্তায় গুলি করে । তাকে উদ্ধার করে প্রথমে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৫ মে আমার আদরের ছোট ভাই মানিক মারা যায়। সেই শোক এখনো আমার পরিবার শোকাহত।







