
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করায় যুবদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বায়েজিদ থানা যুবদলের সাবেক আহ্বায়ক অরুপ বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে তিনি নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানান এবং সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির কর্মীকে পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাবেক সহ প্রচার সম্পাদক কোরবান আলী, সাবেক সদস্য প্রফেসর সাঈদ, থানা যুবদলের সাবেক সি. যুগ্ন আহ্বায়ক মনজুর আলম মঞ্জু, সাবেক যুগ্ন আহ্বায়ক ওবায়দুল, ইসলাম, সাবেক থানা সদস্য শাহাবুদ্দিন, আলমগীর, সুজন ৩ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক হাসান, ২ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইন সিদ্দীকি নিক্কি, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি এহসানুজ্জামান, যুগ্ম সম্পাদক শফিউল বাশার শামু, সহ সাধারণ সম্পাদক অমিত হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, থানা যুবদলের নেতা রাশেদ, মুন্না, মনোয়ার, ইমতিয়াজ, খোকন, মফিজ, আলমগীর, রবিউল, মনির, ইউসুফ, সাজ্জাদ, হেলাল, ফিরোজ, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল, ৪৪ নং ওয়ার্ড যুবদলের বেলী, ওসমান গনী পারভেজ, পেয়ারু, সাজু, আজিজ, ইমন, সাদ্দাম, সায়েম, ওমর ফারুক, শহীদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
—————







