প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। শনিবার বাজেট অধিবেশনের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব উত্থাপন করেন, যা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সমর্থনে কণ্ঠভোটে পাস হয়।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ভিআইপি সংস্কৃতির পুরোনো প্রথা ভেঙে নিজের সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সফর পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত স্বায়ত্তশাসনের ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতিকে পুনর্নিশ্চিত করেছে। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি ও দেশের স্বার্থকে সবার আগে রাখার আহ্বান জানিয়ে বলেন, সংসদকে সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হতে হবে এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে অন্ধ বিরোধিতার সংস্কৃতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email