হাটহাজারীতে জনতার হাতে অস্ত্রসহ চার কিশোর আটক

হাটহাজারীতে জনতার হাতে অস্ত্রসহ চার কিশোর আটক

চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্রসহ চার যুবককে জানতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকায় আলম কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), মো. ওয়াদুল জামান রাকিব (১৬),মো. হাসান মুরাদ (১৮) ও আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হাটহাজারীর বিভিন্ন এলাকায় গার্মেন্টস কর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার আটককৃত যুবককে স্থানীয়রা শনাক্ত করেন। পরে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ির ভেতর থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (রিভলভার) ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দ করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার মো:নাজমুল বিষয়টি স্বীকার করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email