রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং সকল উপকমিটির অংশগ্রনে পরিচিতি

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং সকল উপকমিটির অংশগ্রনে পরিচিতি

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনল অফিসে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং সকল উপকমিটির অংশগ্রনে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।শনিবার বিকাল ৪ টায় সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
এর পূর্বে বিকাল ৩ টায় রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভার প্রধান অতিথি রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল দেশের উন্নয়নে ও রিহ্যাব এর স্বার্থে দল মতের উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান| তিনি বলেন মানুষের মৌলিক চাহিদার অন্যতম চাহিদা হচ্ছে বাসস্থান, রিহ্যাব সদস্যবৃন্দ মানুষের এই মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| তিনি আবাসন খাতের সাথে সংশ্লিষ্ট, সিডিএ, সিটিকর্পোরেশন, ওয়াসা, পিডিবি, প্রশাসনসহ সকল দপ্তরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই খাতকে এগিয়ে নেওয়ার পরমর্শ প্রদান করেন।
সভায় স্বাগত বক্তব্যে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেনে।
সূচনা বক্তব্য রাখেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর। ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল কার্যক্রম সুষ্ঠ ও সুশৃংখলভাবে পরিচালনার জন্য ১০টি উপ কমিটির দায়িত্ব সম্পর্কে উপস্থাপন করেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর এবং রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী। এ সময় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও সকল উপ কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
সভা সঞ্চালনা করেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম ও আশীষ রায় চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দীন, হৃষিকেশ চৌধুরী, নুর মোহাম্মদ| রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টা, রিহ্যাব এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আব্দুল কৈয়ূম চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, সকল উপ কমিটির সম্মানিত আহবায়ক, যুগ্ম আহবায়ক এবং সদস্যবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email