হেফাজত আমিরের সাথে এমপি সরওয়ার আলমগীর’র বৈঠকে

হেফাজত আমিরের সাথে এমপি সরওয়ার আলমগীর'র বৈঠকে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর কওমি মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য সরওয়ার আলমগীর হেফাজত আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।
সাক্ষাৎকালে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, ইসলামি শিক্ষার প্রসার এবং দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয়ের মধ্যে একান্তে আলোচনা হয়। এসময় সমৃদ্ধি ফটিকছড়ি বির্নিমানে হেফাজতে আমিরের সার্বিক সহযোগিতা কামনা করেন সাংসদ।
এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপশন-হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করছেন সাংসদ সরোয়ার আলমগীর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email