,

মীর নাছির অসুস্থ, দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা পরিবারের

মীর নাছির অসুস্থ, দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা পরিবারের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বরও অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সে সময় চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন।
মীর নাসির উদ্দিন চট্টগ্রামের রাজনীতিতে পরিচিত একটি নাম। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের বাবা।

তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পাশাপাশি রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া করছেন। এদিকে মীর নাছিরের পরিবারের সদস্যরা তার দ্রুত আরোগ্যের জন্য চট্টগ্রামসহ দেশবাসীর দোয়া কামনা করছেন।