,

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত

৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর বাংলাদেশ নির্মাণের প্রেরণা ও পাথেয়- এমডি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম ওয়াসা। দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচী শুরু হয়। খতমে কোরআনের পর দোয়া মাহফিলে জাতির মঙ্গল ও শান্তি এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সকল বীর সেনানির আত্নার মাগফেরাত কামনা করা হয়। পরে প্রধান ভবনে আলোচনা সভায় ওয়াসার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিয়েছিল। দেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন। আমি মনে করি, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ। যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের সাহস এবং সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরবকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে। ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের। ২০২৪ ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য ২০২৪ সালে যেভাবে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল একইভাবে ১৯৭৫ সালেও সিপাহি জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়েছিলো। আমি জাতীয়ভাবে ৭ নভেম্বর উদযাপন উপলক্ষ্যে সকল কর্মসূচির সাফল্য কামনা করি।

আলোচনা সভায় চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ মাহবুবুল আলম, মোঃ নজরুল ইসলাম, আব্দুর রউফ, উপসচিব মুহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ বাবুল আলম, সকল নির্বাহী প্রকৌশলীসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।