অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা ও দোকানে মূল্যতালিকা না টাঙানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার নগরের কাজির দেউরী ও ব্যাটারী গলি এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর কারখানায় ইফতার সামগ্রী তৈরি, ইফতারে কেওড়াজল ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার দায়ে কাজির দেউরী শপিং ব্যাগকে ৫০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ব্যাটারী গলির ডক্টরস ফার্মেসীকে ৫ হাজার টাকা ও মূল্যতালিকা না টাঙানোর দায়ে নুর হোসেন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email