জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মান উন্নয়ন এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করতে একমত হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির মিটিং রুমে যৌথ সভায় উভয় পক্ষের মধ্যে এই ঐকমত্য হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনওয়াজ, সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, উপদেষ্টা ওসমান গণি মনসুর, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, নির্বাহী সদস্য সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী ও ওয়াহিদ জামান।

জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য কাদের গনি চৌধুরী, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, একেএম মহসীন ও মাসুমুর রহমান খলিলী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email