বিআরটিএ চট্টগ্রামের উদ্যোগে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

বিআরটিএ চট্টগ্রামের উদ্যোগে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

সড়ক দুর্ঘটনা রোধকল্পে শব্দদূষন নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্প (৩য় সংশোধিত) – এর আওতায়

পেশাজীবী গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালা
বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক ২৯ মার্চ ২৬ (রবিবার) পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন  মোছাম্মাৎ মমতাজ বেগম, পরিচালক (প্রশিক্ষণ), বিআরটিএ সদর কার্যালয়, মো: মাসুদ আলম, পরিচালক (ইঞ্জি:), বিআরটিএ, চট্রগ্রাম বিভাগ,  রইস উদ্দিন, ডিসি, চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশ, কে.এম. মাহবুব কবির, উপ-পরিচালক (ইঞ্জি:), বিআরটিএ, চট্রগ্রাম বিভাগ,  শাহাজাদা মোঃ সামসুজ্জামান, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্রগ্রাম, উথোয়াইনু চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জি:), চট্টগ্রাম জেলা সার্কেল, মেহেদী হাসান, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, চট্রো মেট্রো-২ সার্কেল, মোঃ ইকবাল আহমদ, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, চট্রগ্রাম জেলা সার্কেল,  মো: আলাউদ্দিন, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, চট্রগ্রাম সার্কেল।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর বিষয় ও করনীয় ,নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।

উল্লেখ্য, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে ৩০০/- (তিনশত) টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

আজকের প্রশিক্ষণে সর্বমোট ২৪৯ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email