,

এ বার সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণের দুই দিনের অনুষ্ঠান

এ বার সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণের দুই দিনের অনুষ্ঠান

বাংলা নববর্ষকে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামে চলছে ডিসি হিল ও সিআরবি শিরীষতলায় বর্ষবরণের প্রস্তুতি। বর্ষবরণের আয়োজন থেকে মুক্ত বাংলাদেশে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক চেতনা ধারণ করে বিভেদ-বৈষম্যমুক্ত সবার আগে বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হবে।
ডিসি হিল ও সিআরবি শিরীষতলা দুই জায়গাতেই বর্ষবরনের আয়োজন হবে এবার। ডিসি হিলে অনুষ্ঠানের আয়োজন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিআরবি শিরীষতলায় রেলওয়ে পূর্বাঞ্চল জোন এর আয়োজনে এবং সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ।

এ বার সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণের দুই দিনের অনুষ্ঠান
আজ ৫ এপ্রিল রবিবার দুপুরে সিআরবি শিরীষতলায় মঞ্চ এবং বিভিন্ন দিক গুরে দেখতে যান আয়োজক কমিটি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক সমাজসেবক রাজনীতিবিদ নিয়াজ মোহাম্মদ খান ,সম্মনয়ক সাংবাদিক সাংবাদিক মিয়া আরিফ,সদস্য সচিব চট্টগ্রাম মহানগর জাসসের আহবায়ক লায়ন এম এ মুছা বাবলু,দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল,সাংবাদিক মোহাম্মদ আলী,সাংবাদিক নুরুদ্দীন খান সাগর, সাংস্কৃতিক সংগঠক দোস্ত মোহাম্মদ,সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম।

এ বার সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণের দুই দিনের অনুষ্ঠান

কমিটির আহবায়ক সমাজসেবক রাজনীতিবিদ নিয়াজ মোহাম্মদ খান বলেন, সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ বর্ষবিদায় ও বর্ষবরণের দুই দিনের অনুষ্ঠান করবে সিআরবি শিরীষতলায়। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৩২ সালকে বিদায় জানানো হবে সেখানে। (১৪ এপ্রিল) মঙ্গলবারসকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বর্ষবরণের অনুষ্ঠান। শিরীষতলায় বর্ষবরণের অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠান, আবৃত্তি, গান, নৃত্য, কবিতা আবৃত্তি ।জাসাস,বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম বিভিন্ন সংগঠনের শিল্পীরা সম্মিলিত গান পরিবেশন করেন।

এ পহেলা বৈশাখ বাঙালি জাতির অভিন্ন অংশ। যতদিন পৃথিবীতে বাঙালি থাকবে ততদিন পহেলা বৈশাখ এভাবে পালন করা হবে। এটা এমন একটা অনুষ্ঠান যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রতি।