
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধিনস্থ ভ্রাম্যমান আদালত-১২ কর্তৃক বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-০২ ও চট্টগ্রাম জেলা সার্কেলে সকাল ১০টা হতে দুপুর ০১টা পর্যন্ত দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।আজ ১৯ মে মঙ্গলবার বিআরটিএ অভিযানে পরিচালনা করেন।অভিযানে নেতৃত্বদেন আদালত-১২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। উক্ত অভিযানে আটককৃত ২ জন দালালকে জনাব মোঃ সেলিম (৫৬), পিতা-আব্দুল আলী, গ্রাম-খন্দকীয়া, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম এবং জনাব মোঃ সাহাবুদ্দিন (৬০), পিতা-শমিকুর রহমান, গ্রাম-গোতারু, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা-কে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়।
এছাড়াও, একইদিন আদালত-১২ কর্তৃক নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় দুপুর ২.০০টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন যানবাহনের কাগজপত্র সঠিক না থাকায় ৫টি মামলায় ১৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।







