চবি উপ-উপাচার্যের (একাডেমিক) এর সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) এর সৌজন্য সাক্ষাৎ

চবি উপ-উপাচার্যের (একাডেমিক) এর সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) এর সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এর সঙ্গে আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকাল ৫টায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) লারা অ্যাডামসের নেতৃত্বে আগত প্রতিনিধি দল। সৌজন্য সাক্ষাৎকালে উভয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং এ বিষয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে যৌথ একাডেমিক গবেষণার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

এছাড়া উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন বিষয়ে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক ইস্যু এবং এর প্রভাব বিশ্বের প্রতিটি দেশে অনুভূত হচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে নিয়মিত গবেষণা করছে। দেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ুগত কারণে মানুষের স্থানান্তর বা ক্লাইমেট মাইগ্রেশন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হয়ে উঠেছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

লারা এ্যাডামস বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া যৌথভাবে কাজ করতে পারে। এক্ষেত্রে দুই দেশের গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত একাডেমিক গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

এসময় উপ-উপাচার্য (একাডেমিক) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি যৌথভাবে গবেষণামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আগত অতিথি মাননীয় উপ-উপাচার্যের (একাডেমিক) আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের পাবলিক ডিপ্লোম্যাসি অ্যান্ড রিসার্চ অফিসার সিফাত ইমরানুর রউফ ও প্রধান (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) মো. মাহমুদুল হাসান, মেরিন সাইন্সেস ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক ও সহকারী অধ্যাপক রোকন উদ্দিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email