এইচ.এস.সি স্হগিত পরীক্ষা সমূহের নতুন তারিখ ঘোষনার দাবীতে পরীক্ষার্থীদের চেয়ারম্যানকে স্মারকলিপি

এইচ.এস.সি স্হগিত পরীক্ষা সমূহের নতুন তারিখ ঘোষনার দাবীতে পরীক্ষার্থীদের চেয়ারম্যানকে স্মারকলিপি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আজ ১৯ জুলাই রবিবার স্হগিত পরীক্ষা সমূহের নতুন তারিখ ঘোষনা পর্যাপ্ত সময় সাপেক্ষে দ্রুত রুটিন প্রকাশের দাবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করেন ।

এ সময় পরক্ষার্থী প্রতিনিধিরা, সাতকানিয়া, চন্দনাইশ সহ অন্যান্য বন্যাদূর্গত উপজেলায় পরীক্ষার্থীদের বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে সার্বিকভাবে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো এমনভাবে আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়। তাদের স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত পরীক্ষার রুটিন প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা বোর্ড সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং এ ক্ষেত্রেও সে ধারাবাহিকতা বজায় থাকবে। শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

এসময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: পারভেজ সাজ্জাদ চৌধুরী। স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রামের বিভিন্ন কলেজের পরীক্ষার্থী।

এসময় চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এস এম নাজিফ নূর, মোহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন, মো. মাহতাবুর রহমান, শাদমান করিম, মো. হাসিবুল মজিত অয়ন, সরকারি সিটি কলেজের মো. জায়েদ চৌধুরী, মো. রইস জামাল ওয়াফি, তৌসিফ মাহমুদ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরিয়ার হাশিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email