চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

অদ্য ২১ জুলাই  চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৮:০০টায় অনুষ্ঠিত কিট প্যারেডে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয় জেলা পুলিশের সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরকারি সরঞ্জাম, অস্ত্র ও অন্যান্য কিট সামগ্রী পরিদর্শন করেন। এ সময় তিনি শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে সকাল ১০:০০টায় পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এরপর সকাল ১১:৩০টায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন থানার অপরাধচিত্র, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা, পলাতক আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণকে দ্রুত, কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

অনুষ্ঠানসমূহে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email