চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি দক্ষতায় প্রথম মাসে অতিরিক্ত ৬ কোটি টাকা রাজস্ব আদায়

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি দক্ষতায় প্রথম মাসে অতিরিক্ত ৬ কোটি টাকা রাজস্ব আদায়

চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম যোগদান করার পর চট্টগ্রাম ওয়াসার কাজে গতি এসেছে। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে। ১লা জুন ২০২৬ সালে ওয়াসার এমডি হিসেবে যোগদান করেন।

চট্টগ্রাম ওয়াসার গত ফেব্রুয়ারী মাসের রেভিনিউ ছিলো ১৮ কোটি টাকা, মার্চ মাসে ১৯ কোটি, এপ্রিলে ২০ কোটি, মে মাসে ১৯ কোটি টাকা কিন্তু জুন মাসে রাজস্ব আদায় হয়েছে সর্বমোট ২৬ কোটি ৭০ লাখ ৪৪ হাজার টাকা। যা এযাবৎ বিগত কয়েক বছরের মধ্যে ওয়াসার সর্ব্বোচ রাজস্ব আদায়।

এখানে উল্লেখ্য, সেলিম এমডি হিসেবে যোগদান করার পরই ওয়াসার ইতিহাসে ২৪২ জন কর্মচারী -কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেন যারা এতোদিন বৈষম্যের শিকার ছিলো। ফ্যাসিস্ট সরকার নানা বিভাগীয় কূটকৌশলে রাজনৈতিক কারণে এতোদিন নিজেদের প্রাপ্য বিভাগীয় প্রমোশন বঞ্চিত করেছিলো সম্পূর্ণ রাজনৈতিক কারনে।

এ বিষয়ে ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, সেলিম মোঃ জানে আলম, এটি শুধু একটি আর্থিক সাফল্য নয়, বরং গ্রাহকদের আস্থা, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা এবং সুশাসনভিত্তিক ব্যবস্থাপনার প্রতিফলন। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক সেবার মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এই অর্জন আমাদের ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। আমরা আশা করি, সবার সহযোগিতায় চট্টগ্রাম ওয়াসা আগামী দিনেও সেবার মান ও রাজস্ব ব্যবস্থাপনায় নতুন নতুন মাইলফলক স্পর্শ করবে।তিনি বলেন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা।আগামী এক বছরে তা অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email