
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার পহরচাঁদা, সরদার পাড়া ও দক্ষিণ পাড়া এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম-এর দিকনির্দেশনা, পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মানবিক কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।
বন্যাদুর্গত মানুষের জন্য বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জরুরি ব্যবহার্য সামগ্রী। দুর্গত পরিবারের হাতে এসব সহায়তা পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে সামান্য হলেও ভূমিকা রাখতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।
এ বিষয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন,
“মানুষের সেবাই পার্কভিউ হসপিটাল লিমিটেডের মূল দর্শন। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন পার্কভিউ হসপিটাল লিমিটেড বিশ্বাস করে, মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং মানবতার প্রতি একটি অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করে আসছে।
পার্কভিউ হসপিটাল লিমিটেড দেশের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগকালীন সহায়তা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক উদ্যোগ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।







