,

পুরুষ তুমি কার

পুরুষ তুমি কার

কার জন্য পুরুষ তুমি ?
অন্য কে করে জয়
নিজেকে করছো ক্ষয়
কিসের এই অহংকার,
কিসের এত সংশয় ?
রাতের কাছে স্বীকার করো
দিনের যত সংশয়
তুমি জিতেছো অনেক কিছু,
শুধু হারিয়েছো সুখের হৃদয় ।
আজও যখন একলা বসো,
কে রাখে তোমার খোঁজ ?
নিজের ছায়াও দূরে সরে
বাড়ে কষ্ট নীরব রোজ।
হাসির আড়ালে লুকিয়ে রাখো
বুকের ভেতরের ব্যথা,
কেউ জানে না রাতের শেষে
তোমার জীবন কথা ।
পুরুষ তুমি কার
প্রিয়তমা ,সন্তান, সংসার সমাজের ?
কেউ থাকবে না শেষ বিকেলে
তোমার সস্তা সাম্রাজ্যের ।
পুরুষ তুমি চিরকাল একা
কি করে ভাবো তোমার দুঃখে
পাবে সবার দেখা ?